আর কিছুদিনের মধ্যেই শুরু করতে হবে ‘বম্বে
ভেলভেট’ ছবির প্রচার। তার আগে ছবির নায়ক, রণবীর কাপুর একটা ছোট ব্রেক
নিলেন। উড়ে গেলেন মালদ্বীপ, সঙ্গে ছিলেন প্রেমিকা ক্যাটরিনা।
সবে মাত্র প্লেন থেকে নেমেছেন কি নামেননি অমনি একের পর এক ছবি উঠতে থাকল
তাদের। আর সেই সব ছবি সঙ্গে সঙ্গে সোস্যাল মিডিয়াতে আপলোডও হয়ে গেল।যদিও
এইবার রণবীর বা ক্যাটরিনা কেউ ক্যামেরা দেখে একবারের জন্যেও মুখ লুকোলেন
না।
রণবীর এবং ক্যাটরিনা গতবছর অবধি নিজেদের সম্পর্ক নিয়ে খুব স্পর্শকাতর
ছিলেন। কোনওদিন সেভাবে পাবলিকলি নিজেদের সম্পর্কের কথা জানাতেন না। তবে এখন
অনেকটা সহজ তারা। এখন অনেক জায়গাতেও তাদের একসঙ্গে দেখা যায়।
গতসপ্তাহে ক্যাটরিনাকে দেখা গেল রণবীরের পরিবারের সঙ্গে একটা নামী
রেস্তোরাতে ডিনার করছেন। রণবীর এবং ক্যাটরিনা গত ৫ বছর ধরে প্রেম করছেন।
তাদের প্রেম সামনে আসে যখন তারা ইবিজাতে ছুটি কাটাতে গিয়েছিলেন।
সমুদ্রসৈকতে ক্যাট আর রণবীরের বেশ কিছু ছবি সোস্যাল মিডিয়াতে ফাঁস হয়ে যায়।
Read More: SSC Result 2015 BD | www.educationboardresults.gov.bd
Read More: SSC Result 2015 BD | www.educationboardresults.gov.bd
No comments:
Post a Comment